লাইবেরিয়ায় মাদ্রাসায় আগুন লেগে ২৭ শিশুর মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক: লাইবেরিয়ার একটি মাদ্রাসায় আগুন লেগে অন্তত ২৭ জন শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাতে রাজধানী মোনরোভিয়ার নিকটবর্তী পেইন্সভেল সিটির মাদ্রাসাটিতে আগুন লাগে।
দেশটির প্রেসিডেন্ট জর্জ উইয়ার টুইটের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
মাদ্রাসাটির শিশু শিক্ষার্থীরা ‘কোরআন মুখস্ত করার সময়’ আগুনের সূত্রপাত ঘটে বলে বুধবার জানিয়েছেন পুলিশের মুখপাত্র মোজেস কার্টার।
বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় এবং এ বিষয়ে আরও তদন্ত চলছে বলে জানিয়েছেন তিনি।
কার্টার প্রথমে ৩০ জন শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছিলেন, পরে সংশোধন করে ২৭ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন।
দগ্ধ আরও দুই জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
টুইটে প্রেসিডেন্ট উইয়া বলেছেন, গত রাতে পেইন্সভেল সিটিতে যে শিশুরা মারা গেছে আমার প্রার্থনা তাদের পরিবারের জন্য। ওই পরিবারগুলো ও পুরো লাইবেরিয়ার জন্য এটি একটি কঠিন সময়।
লাইবেরিয়ার বড় শহরগুলোতে বৈদ্যুতিক সংযোগের ত্রুটিজনিত কারণে প্রায়ই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসব অগ্নিকাণ্ডে ভবন ধসে পড়ার মতো ঘটনা ঘটলেও এতো মৃত্যুর ঘটনা বিরল বলে জানিয়েছে রয়টার্স।
Related News
যুক্তরাষ্ট্রের হামলা, ওমান উপসাগরে ডুবে গেল ইরানের তেলবাহী ট্যাংকার
Manual7 Ad Code আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের হামলার পর ওমান উপসাগরে ডুবে গেছে ইরানের বিশালাকৃতির তেলবাহীRead More
ইন্দোনেশিয়ায় বিনামূল্যের স্কুলের খাবার খেয়ে অসুস্থ প্রায় ২ হাজার
Manual8 Ad Code আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ায় প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর অন্যতম প্রধান উদ্যোগ ‘বিনা মূল্যের পুষ্টিকরRead More



Comments are Closed