Main Menu

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গাসহ নিহত ৩

Manual5 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই রোহিঙ্গাসহ তিন যুবক নিহত হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে তিনটি এলজি, ৬ রাউন্ড কার্তুজ ও ৮ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) ভোর সাড়ে চারটার দিকে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর পাহাড়ি ঢালা এলাকায় এ ঘটনা ঘটে।

Manual3 Ad Code

নিহতরা হলেন-, উখিয়ার বালুখালী ১৭ নং ক্যাম্পের রোহিঙ্গা ফজল আহমদের ছেলে মোহাম্মদ জামিল (২০), একই ক্যাম্পের নবী হোসেনের ছেলে আসমত উল্লাহ (২১) ও টেকনাফ বাহারছড়া ইউনিয়নের শাপলাপুর নতুনপাড়া এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে মোহাম্মদ রফিক (২৪)।

Manual7 Ad Code

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ বন্দুকযুদ্ধের সত্যতা নিশ্চিত করে বলেন, আটকের পর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর ঢালা এলাকায় অস্ত্র ও চোরাই পণ্য উদ্ধার অভিযানে গেলে আগে থেকে ওঁৎ পেতে থাকা তাদের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষায় পুলিশও পাল্টা গুলি চালালে তিন সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়। তাদের উদ্ধার করে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

Manual5 Ad Code

তিনি আরও বলেন, বন্দুকযুদ্ধের ঘটনায় পুলিশের এএসআই হাবিব উল্লাহ, কনস্টেবল বাকিবুল ও দেলোয়ার আহত হয়েছেন। তাদের টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। নিহত তিনজনের বিরুদ্ধে অপহরণ, হত্যা ও চুরির অভিযোগ ছিল। তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রয়েছে। এ ব্যাপারে টেকনাফ থানায় পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code