Main Menu

মুন্সীগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

Manual3 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুইজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সকালে গজারিয়ার আলীপুরায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

Manual5 Ad Code

নিহতরা হলেন- চাদঁপুরের হাজীগঞ্জ উপজেলার ইছাপুরা গ্রামের মো. মোস্তফার ছেলে জাকির হোসেন (২৪) ও মো. মান্নানের ছেলে মো. মিরাজ (১৮)।

Manual6 Ad Code

ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. কবির হোসেন খান জানান, চাদঁপুরগামী মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়লে দুই আরোহী আহত হন। তাদের স্থানীয় ভবেরচর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জাকির মারা যান। মিরাজকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে তিনিও সেখানে মারা যান।

জাকিরের লাশ ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়িতে আর মিরাজের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে বলে তিনি জানান।

Manual8 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code