Main Menu

ছাত্রদলের সভাপতি খোকন, সা.সম্পাদক শ্যামল

Manual4 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয়তাবাদী ছাত্রদলের কাউন্সিলে ১৮৬ ভোট পেয়ে ফজলুর রহমান খোকন সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাজী রওনুক ইসলাম শ্রাবণ পেয়েছেন ১৭৮ ভোট।

অন্যদিকে ১৩৯ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ইকবাল হোসেন শ্যামল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাকিরুল ইসলাম জাকির পেয়েছেন ৭৭ ভোট।

বুধবার মধ্যরাতে ভোটগ্রহণ শেষ হওয়ার পর গণনা শেষে বৃহস্পতিবার ভোরে ফল ঘোষণা করেন মির্জা আব্বাস। ছাত্রদলের এই নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক, সংগঠনটির সাবেক সাধারণ সম্পাদক খায়রুল কবির খোকনসহ অন্যরা এসময় উপস্থিত ছিলেন।

এর আগে, বুধবার (১৮ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। রাত সোয়া ১ টায় শুরু হয় ভোট গণনা। ১১৭টি ইউনিটের ৫৩৩ জন ভোটারের মধ্যে ৪৯০ জন ভোট দেন।

জানা গেছে, নবনির্বাচিত সভাপতি খোকনের বাড়ি বগুড়া জেলায়। আর সাধারণ সম্পাদক শ্যামলের বাড়ি নরসিংদীতে।

এবারের কাউন্সিলে ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে মোট প্রার্থী ছিলেন ২৮ জন। এর মধ্যে সভাপতি পদে ৯ জন এবং সাধারণ সম্পাদক ১৯ জন।

ছাত্রদলের কাউন্সিলে সভাপতি পদে ছিলেন, কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, হাফিজুর রহমান, রিয়াদ মো. তানভীর রেজা রুবেল, মো. এরশাদ খান, মো. ফজলুর রহমান খোকন, এসএম সাজিদ হাসান বাবু, এবিএম মাহমুদ আলম সরদার, মাহমুদুল হাসান বাপ্পি,ও মোহাম্মদ মামুন বিল্লাহ।

Manual7 Ad Code

সাধারণ সম্পাদক পদে- মো. আমিনুর রহমান আমিন, শাহ নাওয়াজ, জাকিরুল ইসলাম জাকির, মোহাম্মদ কারিমুল হাই (নাঈম), মাজেদুল ইসলাম রুমন, ডালিয়া রহমান, শেখ আবু তাহের, সাদিকুর রহমান, কেএম সাখাওয়াত হোসাইন, সিরাজুল ইসলাম, মো. ইকবাল হোসেন শ্যামল, মো. জুয়েল হাওলাদার (সাইফ মাহমুদ জুয়েল), মো. হাসান (তানজিল হাসান), মুন্সি আনিসুর রহমান, মো. মিজানুর রহমান শরিফ, শেখমো. মশিউর রহমান রনি, মোস্তাফিজুর রহমান, সোহেল রানা ও কাজী মাজহারুল ইসলাম।

এদিকে, ফলাফল ঘোষণার পরই বৃহস্পতিবার সকালে গণমাধ্যমের সামনে আসেন ছাত্রদলের নতুন সভাপতি ও সম্পাদক। শুরুতেই তারা জানান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেয়াই হবে নতুন নেতৃত্বের মূল চ্যালেঞ্জ।

সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় ছাত্রদলের নতুন সভাপতি ফজলুর রহমান খোকন বলেন, ‘ছাত্রদলের প্রথম চ্যালেঞ্জ হবে দেশনেত্রী খালেদা জিয়াকে কারাগার থেকে মুক্ত করা। আর তাঁর মুক্তির মধ্য দিয়েই আমরা বাংলাদেশে গণতন্ত্র পুনপ্রতিষ্ঠা করবো। গণমানুষের অধিকার প্রতিষ্ঠা করবো।’

এসময় সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল সাংবাদিকদের বলেন, ‘আপনারা জানেন, ডাকসু নির্বাচনেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। আমরা ছাত্রদের অধিকার এবং বিশ্ববিদ্যালয়গুলোতে ক্রিয়াশীল ছাত্রসংগঠনের কার্যাবলি সুনিশ্চিত করার জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ শুরু করবো।’

Manual5 Ad Code

সবশেষ ১৯৯২ সালে সরাসরি ভোটে ছাত্রদলের কাউন্সিল হয়েছিল। সেবার সরাসরি ভোটে রুহুল কবির রিজভী সভাপতি ও এম ইলিয়াস আলী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। এর দীর্ঘ ২৭ বছর পর বুধবার রাতে ভোটের মধ্য দিয়ে ছাত্রদলের নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক পেলো সংগঠনটি।

Manual8 Ad Code

গত ১৪ সেপ্টেম্বর কাউন্সিলের দিন চূড়ান্ত থাকলেও এর একদিন আগে ১৩ সেপ্টেম্বর ঢাকার চতুর্থ জজ আদালত ছাত্রদলের সাবেক কমিটির সহ-ধর্মবিষয়ক সম্পাদক আমান উল্লাহর দায়ের করা মামলায় কাউন্সিলের ওপর স্থগিতাদেশ দেন। সেইসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১০ জনকে কারণ দশানোর নোটিশ দেন আদালত। এর পরই আবারও ছাত্রদলের কাউন্সিল অনিশ্চয়তার মধ্যে পড়ে।

এর পর হঠাৎ করেই গত মঙ্গলবার রাতে গুলশানে শীর্ষ নেতাদের রুদ্ধদ্বার বৈঠকে স্কাইপে লন্ডন থেকে যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। সেই বৈঠকেই কাউন্সিলের সিদ্ধান্ত হয়।

Manual6 Ad Code

এর পরদিনই গতকাল বুধবার সারা দেশের কাউন্সিলরদের বিকেল ৪টার মধ্যে ঢাকায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত থাকার জন্য নির্দেশ দেয়া হয়। যথারীতি সারা দেশ থেকে কাউন্সিলররা এসে হাজির হন। এরইমধ্যে বিকেলে সাবেক ছাত্রদল নেতাদের সঙ্গে আবারও স্কাইপে রুদ্ধদ্বার বৈঠকে করেন তারেক রহমান। এরপর তারেক রহমান প্রার্থী ও কাউন্সিলরদের সঙ্গে স্কাইপের মাধ্যমে কথা বলেন।

বৈঠক ও মতবিনিময় শেষে ভোটের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচন করার সিদ্ধান্ত হলে রাত ৯টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের শাহজাহানপুরের বাসায় শুরু হয় কাউন্সিলের ভোটগ্রহণ।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code