কোম্পানীগঞ্জে অটোরিকশার চাপায় শিশু নিহত
কোম্পানীগঞ্জ প্রতিনিধি: সিলেট-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ বঙ্গবন্ধু মহাসড়কের খাগাইলে সিএনজি অটোরিক্সার নিচে পিষ্ট হয়ে কবির আহমদ (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে খাগাইল গ্রামের আব্দুল আহাদের পুত্র।
বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে সড়কের খাগাইলে এ ঘটনা ঘটে।
কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক অভিজিৎ রায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে।
এর আগে গত ১৫ সেপ্টেম্বর সড়ক দুর্ঘটনায় একই স্থানে ট্রাক চাপায় আরো দুই জনের মৃত্যু হয়।
« ধলাই নদীতে পানিতে ডুবে কিশোরের মৃত্যু (Previous News)
(Next News) বিশ্বনাথে ময়লা-আবর্জনা ফেলার স্থান নির্ধারণে সভা »
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed