ব্রুনাইয়ে তিনতলা থেকে পড়ে বাংলাদেশি যুবক আহত
বিশ্বনাথ প্রতিনিধি : মধ্যপ্রাচ্যের দেশ ব্রুনাইয়ে নির্মাণাধীন তিনতলা ভবন থেকে পড়ে কনু মিয়া নামের বিশ্বনাথের যুবক কনু মিয়া আহত হয়েছেন। তিনি সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের দ্বিপবন্দ বিলপার (গোবিন্দনগর) গ্রামের মৃত ময়নার ছেলে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ব্রুনাইরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সকাল ৮টায় ব্রুনাইরে এঘটনা ঘটে। আহত কনু মিয়া ওই ভবনের নির্মাণ শ্রমিক ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে দেশে থাকা আহত কনু মিয়ার ভাতিজা খলিলুর রহমান জানান, সম্প্রতি তার চাচা বাংলাদেশ ত্যাগ করে মধ্যপ্রাচ্যের ব্রুনাইয়ে যান। তিনি ব্রুনাইয়ে তিনতলা নির্মাণাধীন ভবনে কাজ করছিলেন। কাজের সময় অসাবধানতাবশত পা পিছলে তিনতলার উপর থেকে নিচে পড়ে যান। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ওই দেশের হাসপাতালে ভর্তি করা হয়। আহত অবস্থায় তার মাথায় অস্ত্রোপচার করা হয়েছে। এখনও কনু মিয়ার জ্ঞান ফেরেনি বলে জানান তিনি। কনু মিয়ার অবস্থা আশংকাজনক। তার চাচার দ্রুত সুস্থতার জন্য তিনি সকলের দোয়া কামনা করেন তিনি।
Related News
মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশি আটক
বৈশাখী নিউজ ডেস্ক: ২ হাজার ৫০০ বিদেশি। তল্লাশি শেষে আটক ৪৭২। আর তাদের মধ্যে ৩৬৪Read More
বহুতল ভবন থেকে পড়ে কাতারে প্রাণ গেল মৌলভীবাজারের আজমের
প্রবাস ডেস্ক: কাতারে জীবিকার তাগিদে কাজ করতে গিয়ে বহুতল ভবন থেকে নিচে পড়ে আজম মিয়াRead More



Comments are Closed