৪ বছর ধরে তালাবদ্ধ বরইতলী কমিউনিটি ক্লিনিক
জুড়ী সংবাদদাতা : নির্মাণের পর চার বছর ধরে তালাবদ্ধ মৌলভীবাজারের জুড়ী উপজেলার বরইতলী কমিউনিটি ক্লিনিক। নির্মাণের পরও চালু না হওয়ায় গর্ভবতী মা, শিশুসহ স্থানীয় বাসিন্দারা এর সুফল পাচ্ছেননা।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রীর অন্যতম অগ্রাধিকার প্রকল্পের আওতায় ২০১৫ সালে জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নের বরইতলী গ্রামে একটি কমিউনিটি ক্লিনিক স্থাপনের উদ্যোগ নেয়া হয়। স্থানীয় বাসিন্দা গোপেশ্বর সিংহ ও তার ভাই কুঞ্জরাজ সিংহের দানকৃত ৮ শতাংশ ভূমিতে একই বছর ক্লিনিকের ভবন নির্মাণ কাজ শেষ হয়। কাজ শেষে ঠিকাদার স্বাস্থ্য বিভাগের নিকট তা হস্তান্তর করেন। কিন্তু অদ্যাবধি সেটা চালু হয়নি।
বরইতলী ও বাবুসিংগাঁও গ্রামের বাসিন্দা আব্দুর রহমান, শান্ত কুমার সিংহ, বারিক মিয়া, আনিছ উদ্দিন, প্রসনজিৎ সিংহ, আব্দুল মছব্বির, মইন উদ্দিন, ইছমাইল আলী, সাজিদুর রহমান প্রমুখ অভিযোগ করে বলেন, উক্ত গ্রামে ৭/৮হাজার মানুষের বসবাস। স্থানীয় চাহিদা বিবেচনায় সরকার ক্লিনিকটি স্থাপন করে দিলেও অজ্ঞাত কারণে চার বছর থেকে সেটি চালু হচ্ছেনা। জরুরী ভিত্তিতে ক্লিনিকটি চালুর দাবী জানান স্থানীয়রা।
এ বিষয়ে জুড়ী উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: সমরজিৎ সিংহ বলেন, ‘এই ক্লিনিকের দায়িত্বপ্রাপ্ত সিএইচসিপি মাতৃত্বকালীণ ছুটিতে (ছয় মাস) আছেন। নভেম্বর মাসে ছুটি শেষ হলেই ক্লিনিকটি চালু করা হবে’। এর আগে সাড়ে তিন বছর চালু হলনা কেন? এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, সেটা আমার জানা নেই, আমি নতুন যোগদান করেছি।
Related News
কমলগঞ্জে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালিত
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমানের ৫৫তম শাহাদাৎ বার্ষিকীRead More
কমলগঞ্জে বীর মুক্তিযোদ্ধা সুশীল রঞ্জন পালের রাষ্টিয় মর্যাদায় সৎকার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের ঘোষপুর নিবাসী বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত স্বাস্থ্যRead More



Comments are Closed