ডিসি-এসিদের থানা তদারকির নির্দেশ
বৈশাখী নিউজ ডেস্ক: জনসাধারণের ভোগান্তি এড়াতে থানা তদারকির নির্দেশ দিয়ে অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ও সহকারী কমিশনারদের (এসি) চিঠি পাঠিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নব-নিযুক্ত কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম। দায়িত্ব গ্রহণের পরপরই থানায় পুলিশি সেবার মান বাড়াতে কার্যকর উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন তিনি।
একই সঙ্গে সংশ্লিষ্ট উপ-কমিশনারদের (ডিসি) সপ্তাহে অন্তত ২-৩ ঘণ্টা থানায় অবস্থান করে থানার কার্যক্রম পর্যবেক্ষণ করতে বলেছেন ডিএমপি কমিশনার।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনারের পাঠানো এক চিঠিতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের এমন নির্দেশনা দেওয়া হয়।
চিঠিতে বলা হয়েছে, প্রায়ই অভিযোগ পাওয়া যায়, নিরীহ অসহায় জনসাধারণের একটা বিরাট অংশ থানায় তার প্রাপ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। আমলযোগ্য অপরাধ সংক্রান্ত অভিযোগ আমলে না নেওয়া এবং অনাকাঙ্ক্ষিত কালক্ষেপণ করা হয়। ভুক্তভোগীর কাছ থেকে অনৈতিক সুবিধা গ্রহণসহ অনেক সময় অযথা হয়রানিমূলক আচরণের মাধ্যমে তাদেরকে প্রাপ্য আইনগত অধিকার থেকে বঞ্চিত করার অভিযোগও পাওয়া যায়।
এ কারণে থানায় সেবার মান বাড়াতে ও সেবাপ্রত্যাশীরা যাতে হয়রানির শিকার না হন সে ব্যাপারে ওসিরা কার্যকর ব্যবস্থা নেবেন। পাশপাশি জোনাল এসি ও এডিসিরা সার্বক্ষণিক থানার কার্যক্রম মনিটরিং করবেন।
চিঠিতে আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট ডিসিরা তার আওতাভুক্ত প্রতিটি থানায় প্রতি সপ্তাহে অবস্থানের জন্য পরিকল্পনা করবেন। সেই অনুযায়ী থানায় কমপক্ষে ২-৩ ঘণ্টা অবস্থান করে থানার বাস্তব কার্যক্রম পর্যবেক্ষণ করবেন। সেবাপ্রত্যাশীদের সঙ্গে কথা বলে সরাসরি আইন অনুযায়ী সমস্যার সমাধানের ব্যবস্থা করবেন।
Related News
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More
গ্যাস-বিদ্যুৎ কাল রাত থেকে স্বাভাবিক হবে: আশ্বাস প্রধানমন্ত্রীর
বৈশাখী নিউজ ডেস্ক: আগের মতো গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকRead More



Comments are Closed