Main Menu

স্পেনের মাদ্রিদে ভূঁইয়া মানি ট্রান্সফারের উদ্বোধন

Manual5 Ad Code

প্রবাস ডেস্ক: স্পেনের রাজধানী মাদ্রিদের প্রাণকেন্দ্র বাংলাদেশি অধ্যুষিত এলাকা লাভাপিয়েস, আমপারো রোডের ৬১ নম্বর এবং সমরেরেতো রোডের ৮ নম্বরে আনুষ্ঠানিক ভাবে ভূঁইয়া মনি ট্রান্সফারের দ্বিতীয় শাখার শুভ উদ্ভধোন করা হয়েছে।

সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৫টায় প্রতিষ্টানের সত্বাধিকারী নাহিদ ভূঁইয়ার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথী হিসাবে ফিতা কেটে দ্বিতীয় শাখার উদ্বোধন করেন স্পেনস্থ বাংলাদেশ দূতাবাসের কমার্শিয়াল কউন্সিলর রেদওয়ান আহমদ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ এসোশিয়েশন ইন স্পেনের সভাপতি কাজী এনায়েতুল করিম তারেক, সিনিয়র সহ সভাপতি আল আমিন মিয়া, সাধারন সম্পাদক কামরুজ্জামান সুন্দর, গ্রেটার ঢাকা এসোসিয়েশনের সভাপতি এম এইচ সোহেল ভূঁইয়া, বাংলাদেশ দূতাবাসের ব্যক্তিগত কর্মকর্তা এ এস এম রেজাশাহ পাহলভী প্রমুখ।

Manual5 Ad Code

প্রধান অতিথি স্পেনস্থ বাংলাদেশ দূতাবাসের কমার্শিয়াল কউন্সিলর রেদওয়ান আহমেদ বলেন, সরকারের দূতাবাস সমূহের বিভিন্ন পদক্ষেপের সুবাদে বিগত কয়েক বছরে রেমিটেন্সের প্রবাহ বেড়েছে। এছাড়া সরকারের দক্ষ জনশক্তি বিদেশে প্রেরণের পদক্ষেপের ফলে প্রবাসী বাংলাদেশির সংখ্যা ক্রমান্বয়ে বাড়ছে। তিনি বলেন, দেশে টাকা পাঠানোর প্রক্রিয়া আগের চেয়ে সহজ হয়েছে। এ ক্ষেত্রে ব্যাংক ও মনি ট্রান্সফার কোম্পানীগুলোকে সরকার ও দূতাবাসের পক্ষ থেকে সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে। বাংলাদেশ সরকার রেমিট্যান্স বৈধ প্রক্রিয়ায় পাঠানোর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পর প্রবাসীরা বৈধ পথেই টাকা পাঠাতে অধিক স্বাচ্ছন্দ্য বোধ করছে।

হুন্ডিতে নয়-বৈধ পথে দেশে রেমিটেন্স প্রেরণ করুন উল্লেখ করে কমার্শিয়াল কাউন্সিলর রেদওয়ান আহমদ বলেন, হুন্ডি দেশের অর্থনীতির জন্য ক্ষতিকর এবং দন্ডনীয় অপরাধ, সরকার নিজস্ব অর্থায়নে অনেক মেগা প্রকল্প হাতে নিয়েছে। প্রবাসীদের সহযোগিতায় বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কে পা রেখেছে। দেশের উন্নয়নের অংশীদারি হওয়ার জন্য বৈধ পথে রেমিটেন্স প্রেরণের আহ্বান জানান তিনি।

Manual5 Ad Code

এসময় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন এ কে এম জহিরুল ইসলাম, বকুল খান, সাহাদুল সোহেদ, সেলিম আলাম, কবির আল মাহমুদ।

এছাড়াও কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন গ্রেটার ঢাকা এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইনসাফ সুমন, নারায়ণগঞ্জ জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক একরামুরুজ্জামান কিরণ, ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আবুল হোসেন, কুমিল্লা সমিতির সাবেক সভাপতি রুবেল মজুমদার, খুলনা বিভাগীয় কল্যাণ সমিতি সাধারণ সম্পাদক টিটন বিশ্বাস, বাংলাদেশ এসোসিয়েশনের অর্থ সম্পাদক আবুল হাশেম , সহসংস্কৃতি ও ধর্ম সম্পাদক হানিফ মিয়াজী, স্বেচ্ছাসেবী সংগঠন আলোক কুঞ্জের সোহেল রানাসহ মাদ্রিদের বিভিন্ন শ্রেণী -পেশা ও সামাজিক -সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী।

Manual7 Ad Code

প্রতিষ্ঠানের সত্বাধিকারী নাহিদ ভূঁইয়া অনুষ্ঠানে আগতদের ধন্যবাদ জানান এবং বলেন কমিউনিটির চাহিদা মাথায় রেখে, নির্ভরযোগ্য এবং বিশ্বস্থ সেবা প্রদানের লক্ষ্যে এ উদ্যোগ হাতে নিয়েছি। গত ৬ বছর যাবত আমি কমিউনিটিতে এধরনের সার্ভিস দিয়ে আসছি। বাঙালী সহ অন্যান্য কমিউনিটির গ্রাহকদের আরও উন্নত সেবা দেয়ার লক্ষ্য নিয়ে বর্তমানে এ প্রতিষ্ঠান চালু করেছি। এতে সকলের কাছে সহযোগিতা কামনা করছি ।

উল্লেখ্য, ভূঁইয়া মনি ট্রান্সফারের যেসব সার্ভিস প্রদান করা হয় সেগুলি হচ্ছে, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ইন্ডিয়া, ইউরোপ ও আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন দেশে সরাসরি অর্থ প্রেরন, বাংলাদেশে কার্গো সার্ভিস ফ্লেক্সিলোড, বিভিন্ন ধরনের এপয়েন্টমেন্ট, ভিসা ফরম পূরণ ।

Manual3 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code