আফগানে পৃথক দুই বোমা হামলায় নিহত ৩০
আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে পৃথক দুটি বোমা হামলায় অন্তত ৩০জন নিহত হয়েছেন। এর মধ্যে প্রেসিডেন্ট আশরাফ ঘানির নির্বাচনী সমাবেশে বোমা বিস্ফোরণে অন্তত ২৪ জন নিহত হয়েছেন। তবে, প্রেসিডেন্ট অক্ষত অবস্থায় রয়েছেন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তালেবান এ দুই হামলার দায় শিকার করেছে।
জার্মান গণমাধ্যম ডয়চে ভেলে জানিয়েছে, মঙ্গলবার দেশটির পারওয়ান প্রদেশে একটি প্রচারণা সমাবেশের কাছে এ হামলার ঘটনা ঘটে। হতাহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। তাদের মধ্যে বেশ কয়েকজন নারী ও শিশু রয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, হামলায় ব্যবহৃত বোমাটি ছিল এক ধরনের হ্যান্ড গ্রেনেড। এটি সমাবেশস্থলের প্রবেশপথে একটি পুলিশের গাড়িতে লাগানো ছিল।
এদিকে দেশটির রাজধানী কাবুলেও বোমা হামলার ঘটনা ঘটেছে; যেখানে চারজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে গণমাধ্যমটি।
Related News
হঠাৎ সৌদিতে জরুরি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ওRead More
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More



Comments are Closed