কমলগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: মৌলভীবাজারের কমলগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে র্যাব-৯।
গ্রেফতারকৃত আশরাফ হুসেন ওরফে ময়না মিয়া (৫০) সিলেটের বিশ্বনাথ উপজেলার নোয়াগাঁও পূর্বপাড়ার সোনাফর আলীর ছেলে। বিশ্বনাথ থানার একটি হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী তিনি।
সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকেল পৌণে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের সিলেট ক্যাম্পের একটি আভিযানিক দল মেজর মো. শওকাতুল মোনায়েমের নেতৃত্বে এএসপি খালেকসহ কমলগঞ্জ থানাধীন মাজেরচর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তাকে বিশ্বনাথ থানায় হস্তান্তর করেছে র্যাব।
আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান।
Related News
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More
কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে অটোরিকশা, চালক নিখোঁজ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিক্সা টমটম পড়ে যাওয়ারRead More



Comments are Closed