কুলাউড়ায় দুই রেস্টুরেন্টকে জরিমানা
কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া পৌর শহরের ছামী ইয়ামী চাইনিজ রেস্টুরেন্ট ও পাকশী রেস্টুরেন্টকে জরিমানা করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি করা, একই ফ্রিজে গ্রিলসহ রান্না করা খাদ্য পণ্যের সাথে কাঁচা মাছ মাংস সংরক্ষণ করে বিক্রয় করাসহ বিভিন্ন অপরাধে এই জরিমানা করা হয়।
সোমবার (১৬ সেপ্টেম্বর) পৌর শহরের হাসপাতাল রোড, স্টেশনরোডস্থ এই দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারি পরিচালক মো. আল-আমিন এর নেতৃত্বে অভিযানে সহযোগিতা করেন কুলাউড়া থানার পুলিশ ফোর্স।
অভিযানকালে হাসপাতাল রোডে অবস্থিত ছামী ইয়ামী রেষ্টুরেন্টকে ৫ হাজার টাকা, ষ্টেশন রোডে অবস্থিত পাকশী হোটেলকে ১৫ হাজার টাকাসহ মোট ২০ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।
অভিযানের সত্যতা নিশ্চিত করে বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারি পরিচালক মো. আল-আমিন জানান, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি করা, একই ফ্রিজে গ্রিলসহ রান্না করা খাদ্য পণ্যের সাথে কাঁচা মাছ মাংস সংরক্ষণ করে বিক্রয় করাসহ বিভিন্ন অপরাধে এসকল জরিমানা করেন।
Related News
কুলাউড়ায় মোটরসাইকেল দূর্ঘটনায় যুবক নিহত
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় পথচারী এক নারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল থেকেRead More
বড়লেখায় খালে ভাসছিল নবজাতকের লাশ
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের বড়লেখায় খালে ভাসমান অবস্থায় এক নবজাতক কন্যাশিশুর লাশRead More



Comments are Closed