বিশ্বনাথে হাওর থেকে কারেন্ট জাল উদ্ধার
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথ উপজেলার সদর ইউয়িনের মাদাই হাওরে অভিযান চালিয়ে প্রায় এক হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে।
নিষেধাজ্ঞা অমান্য করে কারেন্ট দিয়ে মাছ ধরার অভিযোগের প্রেক্ষিতে সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ সফিকুল ইসলাম ভূঁইয়ার নেতৃত্বে ওই হাওরে অভিযান চালানো হয়। এসময় জব্দকৃত কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ফেলা হয়।
এসময় উপস্থিত ছিলেন বাঁচাও বাসিয়া নদী ঐক্য পরিষদের আহব্বায়ক ফজল খান, উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী জসীম উদ্দিন, সংগঠক আসাদুল ইসলাম আতিক, কৃষক সম্রাট আহমদ ও জাবের আহমদ।
উল্লেখ্য, গত ২০ আগস্ট উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে মাদাই হাওরে বিভিন্ন প্রজাতির ৩৩৪ কেজি মাছের পোনা অবমুক্ত করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম নুনু মিয়া। তখন থেকে মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে পরবর্তী ৫ মাস ওই হাওরে মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।
Related News
জৈন্তাপুরে দুই মেম্বারের সমর্থকদের সংঘর্ষ, ওসিসহ আহত ২৫
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের ঘিলাতৈল গ্রামে আধিপত্য বিস্তারকেRead More
জকিগঞ্জে কিশোরের মরদেহ উদ্ধার
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে মাসুদ আহমদ (১৫) নামের এক কিশোরের মরদেহRead More



Comments are Closed