কুমারগাঁওয়ে রেস্টুরেন্টে ভাঙচুর
বৈশাখী নিউজ ডেস্ক : সিলেটের কুমারগাঁও বাসটার্মিনাল এলাকার বন্ধু রেস্টুরেন্টে ভাংচুরের ঘটনা ঘটেছে। শনিবার রাত সাড়ে ৯টার দিকে বাস চালক ও হেলপাররা রেস্টুরেন্টে হামলা চালিয়ে ভাংচুর চালায় বলে জানিয়েছেন রেস্টুরেন্টের কর্মচারীরা।
রেস্টুরেন্টের কর্মচারীরা জানান, বন্ধু রেস্টুরেন্টের সামনে একটি বাস অবৈধ ভাবে পার্কিং করা হলে রেস্টুরেন্টের কর্মচারী বাধা দেয়। এসময় বাস চালক নিধু বাবু ও হেলপাররা তার সাথে কথাকাটাকাটি শুরু করে। এক পর্যায়ে দু’পক্ষের মধ্যে উত্তেজনা সুষ্টি হয়। কথাকাটিকে কেন্দ্র করে বাস শ্রমিকরা ওই রেস্টুরেন্টে হামলা চালায়। হামলায় এক কর্মচারী আহত হয়।
মুক্তিযোদ্ধা যুবকমান্ড সিলেট জেলার আহবায়ক এবং বন্ধু রেস্টুরেন্টের মালিক জিল্লুর রহমান বলেন, আমার রেস্টুরেন্টের সামনে অবৈধভাবে বাসগাড়ী পার্কিংয়ের প্রতিবাদ করায় শ্রমিকরা আমার দোকানের উপর হামলা চালায়। তারা কয়েকটি আসভাবপত্র ভাংচুর করেছে। রেস্টুরেন্টের কর্মচারীকে মারধর করে আহত করেছে। এতে আমার অন্তত কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে।
কুমারগাও বাস শ্রমিক-এর সভাপতি রণবাবু বলেন, গাড়ি পার্কিং নিয়ে চালকের উপর হামলা চালানো হয়। এর প্রতিবাদে বাস শ্রমিকরা সড়ক অবরোধ করে। তবে দোকানের আসবাবপত্র ভাংচুরের ঘটনা সত্য নয়। এ ঘটনায় একজন পরিবহন শ্রমিক আহত হয়েছেন বলে দাবি করেন তিনি।
জালালাবাদ থানার অফিসার ইনচার্জ অকিল উদ্দিন বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
Related News
সিলেট নগরীতে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর ব্যস্ততম জিন্দাবাজার এলাকায় অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখিRead More
সিলেটে অনিবন্ধিত সিএনজি ও অটোরিকশা বন্ধের নির্দেশ
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর যানজট কমাতে অনিবন্ধিত সিএনজিচালিত থ্রি-হুইলার, ব্যাটারিচালিত রিকশাRead More



Comments are Closed