ধলাই নদীতে নিখোঁজ স্কুলছাত্রের লাশ উদ্ধার
কমলগঞ্জ প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জে ধলাই নদীতে নিখোঁজ স্কুলছাত্র লক্ষ্মী নারায়ণের লাশ উদ্ধার করেছে সিলেট ফায়ার সার্ভিসের ডুবুরি দল। শনিবার সকাল পৌনে ৮টার দিকে লাশটি উদ্ধার করা হয়। এর আগে শুক্রবার দুপুরে উপজেলার মাধবপুর ইউনিয়নের দলই চা বাগান সংলগ্ন নদীতে ডুবে নিখোঁজ হয় সে।
নিহত লক্ষ্মী নারায়ণ ভাণ্ডারীগাঁও উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। বাড়ি শমশেরনগর চা-বাগানের বড় লাইন শ্রমিক বস্তিতে। তবে সে ধলই চা-বাগানে মামা সত্য নারায়ণ মাস্টারের বাড়িতে থেকে লেখাপড়া করছিল।
স্থানীয়রা জানান, লক্ষ্মী নারায়ণকে উদ্ধার করতে দুপুর আড়াইটার দিকে কমলগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের একটি দল ঘটনাস্থলে যায়। তারা লাশ উদ্ধারে ব্যর্থ হলে সিলেট ডুবুরি দলকে তলব করা হয়। রাত ৮টার পর ডুবুরি দল পৌঁছালেও আলো না থাকায় শনিবার সকালে উদ্ধার তৎপরতা চালানো হয়।
Related News
কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে অটোরিকশা, চালক নিখোঁজ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিক্সা টমটম পড়ে যাওয়ারRead More
কমলগঞ্জে রত্নগর্ভা মা সম্মাননা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রতœগর্ভা মা সম্মাননা স্মারক, অবসরপ্রাপ্তRead More



Comments are Closed