কমলগঞ্জে মোটর সাইকেলের ধাক্কায় মহিলার মৃত্যু
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার কমলগঞ্জ-আদমপুর সড়কের রানীরবাজার তিলকপুর এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় বধনী দেবী (৫৫) নামের এক মহিলার মৃত্যু হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার তিলকপুর গ্রামের ভুবেনশ্বর সিংহের স্ত্রী বধনী দেবী স্বামীকে নিয়ে সড়ক দিয়ে হাঁটতে বেরিয়েছিলেন। এ সময় দ্রুতগতির মোটরসাইকেল মহিলাকে ধাক্কা দিলে মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়ে সড়কে পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে কমলগঞ্জ হাসপাতালে নেওয়ার আগেই মহিলার মৃত্যু ঘটে।
কমলগঞ্জ থানায় কমর্রত ডিএসবি পুলিশ দ্বিপক সরকার নিহতের ঘটনাটি নিশ্চিত করেছেন।
নিহত মহিলার দুই ছেলে সরকারি হাসপাতালের চিকিৎসক। একজন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অন্যজন কুমিল্লা হাসপাতালে কর্মরত আছেন।
Related News
কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে অটোরিকশা, চালক নিখোঁজ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিক্সা টমটম পড়ে যাওয়ারRead More
কমলগঞ্জে রত্নগর্ভা মা সম্মাননা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রতœগর্ভা মা সম্মাননা স্মারক, অবসরপ্রাপ্তRead More



Comments are Closed