Main Menu

সিলেটে শ্রমিক পার্টির ৩ উপজেলা কমিটি বিলুপ্ত

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা জাতীয় শ্রমিক পার্টির এক জরুরী সভা বৃহস্পতিবার বিকেল ৫টায় নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে অনুষ্টিত হয়।

সিলেট জেলা জাতীয় শ্রমিক পার্টির সভাপতি শামসুজ্জামান বাবুলের সভাপতিত্বে ও সিনিয়র সহ সাধারণ সম্পাদক মুজিবুর রহমানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, জেলা জাতীয় শ্রমিক পার্টির সহ সভাপতি নুরুর আমিন, সহ সভাপতি জালাল আহমদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দাল হোসেন আফজল, সহ সাংগঠনি সম্পাদক রাজন আহমদ রাসেল, আবুল কালাম, মো. আশরাফুল, আব্দুল আহাদ, প্রচার সম্পাদক আবুল কালাম আজাদ, দপ্তর সম্পাদক জুবের আহমদ, মাসুক আহমদ।

সভায় সর্বসম্মতিক্রমে বিশ্বনাথ উপজেলা, কানাইঘাট উপজেলা ও জকিগঞ্জ উপজেলার আহবায়ক কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় বিলুপ্ত ঘোষণা করা হয়।

সিলেট জেলা জাতীয় শ্রমিক পার্টির সভাপতি শামসুজ্জামান বাবুল ও সিনিয়র সহ সাধারণ সম্পাদক মুজিবুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কমিটি বিলুপ্ত ঘোষণার কতঅ জানানো হয়।

Share





Related News

Comments are Closed