নেত্রকোনায় খালেদার জন্য বিএনপির মানববন্ধন
মো.কামরুজ্জামান, নেত্রকোনা প্রতিনিধি: কারাগারে আটক বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে মানববন্ধন করেছে নেত্রকোণা বিএনপির নেতা-কর্মীরা।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকালে শহরের ছোটবাজারস্থ জেলা বিএনপির কার্যালয়ের সামনের সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় কর্মসূচিতে উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলা বিএনপির যুগ্ম আহব্বায়ক মনিরুজ্জামান দুদু, যুবদলের সাধারণ সম্পাদক শাহাবউদ্দিন রিপন, যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আযহারুল ইসলাম কমল, ১০নং রৌহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাতেন, এডভোকেট আব্দুল বাতেন, এডভোকেট আব্দুর রাজ্জাক, কামরুল হকসহ বিএনপির যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দল, কৃষকদলসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা, বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তির দাবি জানান। তারা বলেন বিএনপিকে হঠানোর জন্য ষড়যন্ত্র করে পরিকল্পিতভাবে বিভিন্ন নেতার বিরুদ্ধে মামলা করেছে আওয়ামীলীগের নেতা ও সমর্থকরা। দেশে সু-শাসন প্রতিষ্ঠা, দূনির্তি মুক্ত করতে হলে এদেশে বিএনপির রাজনীতির কোন বিকল্প নেই। তারা দ্রুত বেগম খালেদা জিয়াসহ অন্যন্য নেতাদের নি:শর্ত মুক্তি দাবি করেন। অন্যথ্যায়, বিএনপির আন্দোলন সারাদেশব্যাপি কঠোর থেকে কঠোরতম হবে বলে হুশিয়ারী দেন।
Related News
স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল অন্তঃসত্ত্বার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাত মাসেরRead More
ঈশ্বরগঞ্জে ট্রাকভর্তি ভারতীয় চোরাই মাল জব্দ, আটক ২
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অভিযান চালিয়ে প্রায় ২১ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ভারতীয়Read More



Comments are Closed