সুনামগঞ্জে খালেদা জিয়ার মুক্তির দাবিতে মানববন্ধন
সুনামগঞ্জ প্রতিনিধি: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সু-চিকিৎসা ও মুক্তির দাবিতে মানববন্ধন পালিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে জেলা বিএনপির আয়োজনে বিএনপির কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে জেলা বিএনপির বক্তারা বলেন, বাংলাদেশের বিচার ব্যবস্থাকে ধংস করা হয়েছে, আইনি লড়াইয়ে বেগম খালেদা জিয়াকে মুক্ত করা যাবেনা। আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের দেশনেত্রীকে মুক্ত করব।
জেলা বিএনপির যুগ্ম সম্পাদক নাসিম উদ্দিন লালার পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ সভাপতি অ্যাড.শেরেনুর আলী।
এছাড়াও উপস্থিত ছিলেন, অ্যাড.আব্দুল হক, আবুল কালাম, যুগ্ম সম্পাদক সুয়েব আহমদ, অ্যাড.আমিরুল হক, জোনাব আলী, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, আইন সম্পাদক অ্যাড.শামসুর রহমান, গণ শিক্ষা বিষয়ক সম্পাদক আশিকুর রহমান আশিক, শ্রম বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম দিলু, জেলা যবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক তোফাজ্জল হোসেন, মমিনুল হক কালারচান, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু, জেলা ছাত্রদলের সভাপতি রায়হান উদ্দিন প্রমুখ।
Related News
জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে জগন্নাথপুরে প্রবাসে থাকা স্বামীর সঙ্গে কলহের জেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।Read More
কমলগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে শফিকুর রহমান (৩৪) নামে এক যুবক আত্মহত্যাRead More



Comments are Closed