জৈন্তাপুরে ৪ শিলং তীর জুয়াড়ি আটক
জৈন্তাপুর প্রতিনিধি : সিলেটের জৈন্তাপুর উপজেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে শিলং তীরের (জুয়া) আসর থেকে ৪ জুয়াড়িকে আটক করেছে পুলিশ।
জানা গেছে, সোমবার (৯ সেপ্টেম্বর) বিকাল সাড়ে তিনটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর মডেল থানার এসআই প্রদীপ রায় ও এএসআই রায়হান কবিরের নেতৃত্বে অভিযান চালিয়ে ৪ জুয়াড়িকে আটক করা হয়।
আটককৃতরা হলো উপজেলার নিজপাট উজানীনগর গ্রামের মৃত শুকুর আলীর ছেলে জমির উদ্দিন (৫৫), নিজপাট গৌরীশংকর গ্রামের হিরন মিয়ার ছেলে রুবেল আহমদ (২৮), সারীঘাট ডৌডিক গ্রামের মৃত সফিকুল হকের ছেলে মাসুক মিয়া (৩৮) একই গ্রামের মৃত ছায়েদ উল্লাহর ছেলে আব্দুল হান্নান (৩২)। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার সামগ্রী ও টাকা উদ্ধার করে পুলিশ।
অফিসার ইনচার্জ শ্যামল বণিক জানিয়েছেন, আমি এ থানায় যোগদানের পর উপজেলার সবকয়টি বাজারে মাইকিং করে সবাইকে জুয়া খেলা থেকে বিরত থাকতে বলেছি। আমার টহল টিম উপজেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরপূর্বক আদালতে প্রেরণ করা হবে।
Related News
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More



Comments are Closed