অসুস্থ অটোরিকশা চালকের পাশে ইউএনও
গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জে অসুস্থ অটোরিকশা চালক শামীম আহমদের পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুনুর রহমান।
রোববার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের বারকোট গ্রামে শামীমের বাড়িতে গিয়ে তার খোঁজখবর নেন। এসময় তার হাতে নগদ ৫ হাজার টাকা তুলে দেন।
এছাড়াও তিনি অসুস্থ শামীমের ছেলে মেয়েদের লেখাপড়া যাতে বন্ধ না হয়ে যায় সেই ব্যবস্থা গ্রহণেরও আশ্বাস প্রদান করেন।
জানা যায়, উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের বারকোট গ্রামের মৃত আব্দুন নুরের ছেলে সিএনজিচালিত অটোরিকশা চালক শামীম আহমদ গত কয়েকদিন ধরে কিডনী রোগে আক্রান্ত হয়ে শয্যাশয়ী আছেন। অর্থের অভাবে বিনা চিকিৎসায় তার দু’টি কিডনীই এখন অকেজো প্রায়।
বর্তমানে শামীম সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইউরোলজি বিভাগের চিকিৎসক ডাক্তার আব্দুল আলীমের তত্ত্বাবধানে চিকিৎসা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। চিকিৎসক জানিয়েছেন শামীমের অপারেশন ও চিকিৎসা বাবত প্রায় ৭০ হাজার টাকার প্রয়োজন।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed