Main Menu

সুদানে বন্যা ও ভারী বৃষ্টিতে ৭৮ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: আফ্রিকার সুদানে ভারী বৃষ্টিপাত থেকে সৃষ্ট বন্যায় গত দুই মাসে ৭৮ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ ভিত্তিক মানবাধিকার সংস্থা।

জাতিসংঘের সমন্বয় ও মানবাধিকার বিষয়ক দপ্তরের প্রধান তদারকি কর্মকর্তা ম্যারি কেলার শনিবার (৭ সেপ্টেম্বর) এপিকে জানান, ছাদ ধসে ও বিদুৎস্পৃষ্ট হয়ে বেশি মারা গেছে।

তিনি আরও জানান, বন্যায় ৪১ হাজার ঘর-বাড়ি নষ্ট হয়েছে এবং দেশটির ১৮টি রাজ্যের মধ্যে ১৬ রাজ্যের ৩ লাখ ৪৬ হাজার ৩০০ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

তবে বন্যার কারণে মানুষ বিভিন্ন পানিবাহিত রোগে আক্রান্ত হওয়ায় মৃতের সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে বলেও জানান তিনি।

Share





Related News

Comments are Closed