জকিগঞ্জে ঠিকাদারের বাড়িতে ডাকাতি, আহত ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতের মারধরে গৃহকর্তা জামাল আহমদ মারাত্মক আহত হয়েছেন।
গুরুতর আহত ঠিকাদার জামাল আহমদকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জামাল উদ্দিনের ছোট ভাই রুবেল আহমদ বলেন, ‘শনিবার (৭ সেপ্টেম্বর) গভীর রাতে ৫/৬ জনের ডাকাতদল বাড়ীতে হানা দিয়ে নগদ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। প্রতিবাদ করলে ডাকাতরা জামাল আহমদের মাথায় আঘাত করে মারাত্মক জখম করে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।”
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. আব্দুল নাসের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পূর্ব শত্রুতার জেরে এমন ঘটনা ঘটতে পারে। বিষয়টি আমরা ক্ষতিয়ে দেখছি।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed