Main Menu

কমলগঞ্জে অটোরিকশার চাপায় কলেজছাত্র নিহত

কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তুষার আহমেদ (২০) সিএনজি চাপায় নিহত হয়েছেন।

শনিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার আদমপুর সড়কে এ ঘটনা ঘটে।

কমলগঞ্জ থানা সূত্রে জানা যায়, একটি দ্রুতগামী সিএনজি অটোরিকশা মোটরসাইকেল আরোহী ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তুষার আহমেদকে চাপা দিলে তিনি গুরুত্বর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান, সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন।

সেখানে নিয়ে গেলে চিকিৎসকরা তুষার আহমেদকে মৃত ঘোষণা করেন। নিহত তুষার আহমেদ রহিমপুর ইউনিয়নের সিদ্ধেশ্বরপুর গ্রামের ইলিয়াস আলীর একমাত্র পুত্র।

কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) সুধীন চন্দ্র দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সিএনজি অটোরিকশা আটক করে থানায় আনা হয়েছে, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

নিহত তুষার চলতি বছরের এইচএসসি পরীক্ষায় কমলগঞ্জ সরকারী গণ-মহাবিদ্যালয় থেকে অংশ গ্রহণ করে উত্তীর্ণ হয়েছিলেন।

Share





Related News

Comments are Closed