Main Menu

শ্রীমঙ্গলে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত

শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গলে মালবাহী ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত হয়েছে। বৃহস্পতিবার রাত ৮টার দিকে শ্রীমঙ্গলের সাতগাঁও স্টেশনের পাশে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, রাত আটটার দিকে একটি মালবাহী ট্রেন সাতগাঁও স্টেশন অতিক্রম করে। ট্রেনটি চলে যাওয়ার পরই স্থানীয়রা রেললাইনের ওপর একটি লাশ দেখতে পেয়ে শ্রীমঙ্গল রেলওয়ে থানায় খবর দেন।

শ্রীমঙ্গল রেলওয়ে থানার এসআই আসাদুজ্জামান বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে লাশটির পরিচয় সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি।

Share





Related News

Comments are Closed