জকিগঞ্জে ৭ হাজার ৮০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের জকিগঞ্জ থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকালে র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মো. মনিরুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাত ৮টায় মো. আলী আহমেদ (৩০) ও মো. আব্দুস সালাম (৫৪) নামে এ দুইজনকে গ্রেপ্তার করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর একটি দল অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামানের নেতৃত্বে জকিগঞ্জ থানা এলাকায় অবৈধ মাদক উদ্ধার ও গ্রেপ্তার অভিযান চালান। অভিযানের সময় উপজেলার বুরহানপুর গ্রাম থেকে ৭ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এই দুইজনকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত আলী আহমেদ উপজেলার জামরর গ্রামের মো. আকতার আলীর ছেলে ও আব্দুস সালাম একই উপজেলার মনতৈল গ্রামের রফিক আলীর ছেলে
উদ্ধারকৃত আলামতসহ গ্রেপ্তাররকৃত আসামীদের জকিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed