সাইফুর রহমানের ১০ম মৃত্যুবার্ষিকী ৫ সেপ্টেম্বর
বৈশাখী নিউজ ২৪ ডটকম: আগামী ৫ সেপ্টেম্বর সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী, বিএনপির সাবেক স্থায়ী কমিটির সদস্য, সিলেটের উন্নয়নের রূপকার এম সাইফুর রহমানের ১০ম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে সিলেট জেলা ও মহানগর বিএনপির যৌথ উদ্যোগে নানা কর্মসূচি গ্রহন করেছে।
এসব কর্মসূচির মধ্যে রয়েছে ৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় সিলেট জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে মৌলভীবাজারে এম সাইফুর রহমানের মাজার জিয়ারত, ঐদিন বাদ আছর হযরত শাহজালাল (রহ.) মাজার মসজিদে এম সাইফুর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসকল কর্মসূচির কথা জানান জেলা বিএনপির দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মো. ফখরুল হক।
সিলেট জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের উক্ত কর্মসূচিগুলোতে উপস্থিত থেকে সফলের আহবান জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, জেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়সল এবং মহানগরের ভারপ্রাপ্ত সম্পাদক অ্যাডভোকেট শামীম সিদ্দিকী।
উল্লেখ্য, সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমান ২০০৯ সালের ৫ অক্টোবর এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা যান। তিনি অর্থমন্ত্রী হিসেবে জাতীয় সংসদে ১২ বার বাজেট উপস্থাপন করেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed