সিলেটে ফুলকলিকে ১০ হাজার টাকা জরিমানা
বৈশাখী নিউজ ২৪ ডটকম : পঁচা, বাসি ও দুর্গন্ধযুক্ত পাটিসাপটা বিক্রির দায়ে সিলেট নগরীর তালতলাস্থ ‘ফুলকলি’র একটি শাখাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার সকালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এই জরিমানা করে।
জানা গেছে, ফুলকলির তালতলা শাখায় পঁচা ও দুর্গন্ধযুক্ত পাটিসাপটার বিক্রির বিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ করেন সাংবাদিক আবু তালেব মুরাদের ছেলে আবীর মো. মুমিত। এ অভিযোগের প্রেক্ষিতে শুনানি শেষে সত্যতা পেয়ে আজ জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. জাহাঙ্গীর আলম।
আবু তালেব মুরাদ নিজেই এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন।
Related News
সিলেটে এসআরবির পৃথক অভিযানে শীর্ষ সন্ত্রাসীসহ গ্রেফতার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে বিশেষায়িত পুলিশি ইউনিট স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯-এর পৃথক অভিযানে তালিকাভুক্ত শীর্ষRead More
সিলেটের শাহজালাল সেতু দিয়ে যান চলাচলে বিধিনিষেধ পুলিশের
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর মেন্দিবাগ এলাকায় সুরমা নদীর উপর নির্মিত হযরত শাহজালাল (রহ.) সেতুRead More



Comments are Closed