নবীগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
হবিগঞ্জ সংবাদদাতা : হবিগঞ্জের নবীগঞ্জে সদর ইউনিয়নের পূর্ব জাহিদপুর গ্রামে পানিতে ডুবে প্রতিবন্ধী শিশুসহ দুই সহোদরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহতরা হলো, উপজেলার সদর ইউনিয়নের পূর্ব জাহিদপুর গ্রামের আজমান আলীর পুত্র প্রতিবন্ধী শাহান আহমেদ (১০) ও রাহান আহমেদ (৭) ।
সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে এঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার বিকেলে সদর ইউনিয়নের পূর্ব জাহিদপুর গ্রামে পরিবারের সবার অগোচরে আজমান আলীর প্রতিবন্ধী পুত্র শাহান আহমেদ (১০) ও রাহান আহমেদ (৭) উঠানের পার্শ্ববর্তী পুকুরে নামে। এরপর থেকে তাদের আর সন্ধান পাওয়া যাচ্ছিল না। সম্ভাব্য স্থানে খোঁজাখুজিঁর প্রায় ১ঘন্টা পর পুকুরে দুই ভাইয়ের নিথর দেহ ভাসমান অবস্থায় দেখতে পান পরিবারের লোকজন।
পরে তাদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এব্যাপারে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, পুকুরে পড়ে প্রতিবন্ধী শিশুসহ আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে,নিহতদের পরিবারের আবেদন ও স্থানীয় চেয়ারম্যানের সুপারিশের প্রক্ষিতে উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলাপ আলোচনা করে দুটি মৃতদেহ ময়না তদন্ত ছাড়াই তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Related News
হবিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আশিক মিয়া (২৫) নামে এক সিরামিক কারখানার শ্রমিকেরRead More
হবিগঞ্জে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের সদর উপজেলার রতনপুর টমটমকে ওভারটেক করতে গিয়ে বাস ও মোটরসাইকেলেরRead More



Comments are Closed