সিলেটে ‘বন্দুকযুদ্ধে’ ২০ মামলার আসামি নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় র্যাবের সাথে কথিত বন্দুকযুদ্ধে ২০ মামলার আসামি নিহত হয়েছেন।
সোমবার ভোরে (২ সেপ্টেম্বর) মাদক ব্যবসায়ীদের তথ্য পেয়ে গোয়াইনঘাটে মাদক ব্যবসায়ীদের আস্তানায় অভিযান চালায় র্যাব।
র্যাবের উপস্থিতি টের পেয়ে পাল্টা গুলি চালায় মাদক কারবারিরা। গোলাগুলির এক পর্যায়ে ফজর আলী নিহত হন। এ সময় পালিয়ে যায় অন্যান্য মাদক ব্যবসায়ীরা।
নিহত ফজর আলী (৩২) কোম্পানীগঞ্জ উপজেলার গৌখালের পাড় গ্রামের মৃত আব্দুল গফুর বাদাইয়ের ছেলে।
পরে লাশ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
র্যাব সূত্র জানায়, নিহত ফজর আলী ২০টি মামলার আসামি। তার বিরুদ্ধে শিশু নির্যাতনের অভিযোগও রয়েছে।
র্যাব-৯ সিলেটের (মিডিয়া অফিসার) ও অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান বলেন, মাদক ব্যবসায়ীদের তথ্য পেয়ে গোয়াইনঘাটে অভিযান চালায় র্যাব। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পাল্টা গুলি চালায় মাদক কারবারিরা। গোলাগুলির এক পর্যায়ে ফজর আলী নিহত হন। এ সময় অন্যান্য মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে নিহতের মরদেহ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed