Main Menu

ফিলিপাইনে এয়ার অ্যাম্বুল্যান্স বিধ্বস্ত হয়ে নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিপাইনে এয়ার অ্যাম্বুল্যান্স বিধ্বস্ত হয়ে দুই পাইলটসহ নয় জন নিহত হয়েছেন।

রোববার (১ সেপ্টেম্বর) দেশটির রাজধানী ম্যানিলা ২৫ নটিক্যাল মাইল দূরের পার্শ্ববর্তী শহর ক্যালেম্বায় অবস্থিত একটি রিসোর্টের কাছে এয়ার অ্যাম্বুল্যান্সটি বিধ্বস্ত হয়। এর আগে এটি রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

স্থানীয় পুলিশ জানায়, বিধ্বস্তের এই ঘটনায় মাটিতে থাকা দুই ব্যক্তি আহত হয়েছেন। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

দেশটির বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, এয়ার অ্যাম্বুল্যান্সটিতে এক জন রোগী ও মেডিক্যাল টিম ছিল।

Share





Related News

Comments are Closed