সিলেটে ক্বীন ব্রীজ দিয়ে যান চলাচল বন্ধ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর প্রবেশদ্বার হিসেবে খ্যাত ক্বীনব্রীজ দিয়ে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। তবে পথচারীদের জন্য সেতুটি উন্মুক্ত রাখা হয়েছে।
শনিবার (৩১ আগস্ট) দিবাগত রাত ১২টা থেকে যান চলাচল বন্ধ করে দেয়া হয়। এসময় সেতুর দুই প্রান্তে পুলিশ মোতায়েনও থাকতে দেখা গেছে।
রাত ১টার দিকে সেতু এলাকায় যান সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। এসময় তিনি বলেন, “ব্রীজটির জীর্ণ দশার কারণে যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। সংস্কারের পর প্রকৌশলীদের পরামর্শক্রমে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে। তবে যান না চললেও পথচারী চলাচলে কোন বাধা নেই বলে জানান তিনি।”
সিটি কর্পোরেশনের প্রকৌশলী আলী আকবর জানিয়েছেন, “ঐতিহ্যবাহী এই সেতুর ঐতিহ্য রক্ষায় মেয়র আরিফুল হক চৌধুরী সিলেটের বিভিন্ন নাগরিক সংগঠনের প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেছেন। সবার সম্মতিক্রমে ব্রীজটি সংস্কার আর তার অবকাঠামো ঠিক রেখে আরো দৃষ্টিনন্দন করার লক্ষ্যে রোববার (১ সেপ্টেম্বর) থেকে এই ব্রীজ দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।”
বর্তমানে ক্বীনব্রীজ দিয়ে যে সব যানবাহন চলাচল করতো সেগুলোকে শহরের পশ্চিমের কাজিরবাজার সেতু অথবা শাহজালাল উপশহর সেতু দিয়ে চলাচল করতে বলেছে সিসিকের প্রকৌশল বিভাগ।
এই ব্রিজটি সিলেটের একটি দর্শনীয় ও ঐতিহাসিক স্থাপনা। এই ক্বীন ব্রিজটি সিলেট শহর দিয়ে প্রবাহিত সুরমা নদীর উপর স্থাপিত একটি লৌহ নির্মিত সেতু। এটি সম্পূর্ণ লৌহ দ্বারা নির্মিত। এই স্থাপনাটি ঐতিহাসিক নিদর্শন হিসেবে বিশেষভাবে পরিচিত। এই ব্রিজটিকে সিলেট শহরের প্রবেশদ্বার বলা হয়।
জানা যায়, গত শতকের তিরিদশকের আসাম প্রদেশের গভর্নর মাইকেল ক্বীন সিলেটে সফরে অাসেন এবং তারই স্মৃতি ধরে রাখতে এই ব্রিজ নির্মাণ করা হয় এবং তার নাম অনুসারে এই ব্রিজটির নামকরণ করা হয়।
১৯৩৩ সালে রেলওয়ে বিভাগ এই ব্রিজটি স্থাপন করার উদ্যোগ নেয় এবং১৯৩৬ সালে ব্রিজটি আনুষ্ঠানিক ভাবে যান চলাচলের জন্য খুলে দেয়া হয়।
১৯৭১ সালে মুক্তিযোদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী ব্রিজটির উত্তর পাশের একটি অংশ তাদের ডায়নামাইট দিয়ে উরিয়ে দেয়। যুদ্ধের পর ব্রিজটি কাঠ ও বেইলী পার্টস দিয়ে মেরামত করা হয় এবং হালকা যানচলাচলের জন্য উপযোগী হয়ে উঠে।
১৯৭৭ সালে বাংলাদেশ রেলওয়ের সহযোগিতায় ব্রিজটির পুণঃনির্মাণ করা হয় এবং পুনরায় ব্রিজটি দিয়ে যান চলাচল শুরু হয়।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed