ওসমানীর ১০১তম জন্মবার্ষিকী রোববার
বৈশাখী নিউজ ডেস্ক: মহান মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল মুহাম্মদ আতাউল গণী ওসমানীর ১০১তম জন্মবার্ষিকী রবিবার (১ সেপ্টেম্বর)। জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে বঙ্গবীর ওসমানী স্মৃতি সংসদ সিলেট বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
কর্মসূচির মধ্যে রয়েছে, রবিবার সকাল সাড়ে ৯টায় এমএজি ওসমানীর কবরে পুষ্পস্তবক অর্পন, সকাল ১১টায় সিলেটের প্রবেশদ্বার ওসমানী স্মরণীতে স্থাপিত প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, হযরত শাহজালাল (রহ.) মাজার প্রাঙ্গনে কোরআনে খতম, বাদ জোহর দরগাহ মসজিদে মিলাদ, দোয়া মাহফিল ও কবর জিয়ারত।
কর্মসূচিতে উপস্থিত থাকার জন্য ওসমানীর অনুসারী, শুভাকাঙ্খি, মুক্তিযুদ্ধ ও বাঙ্গালী জাতীয়তাবাদে বিশ্বাসী রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীদের অনুরোধ জানিয়েছেন স্মৃতি সংসদের সভাপতি সৈয়ীদ আহমদ বহলুল।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed