মেক্সিকোর বারে হামলায় নিহত ২৩
আন্তর্জাতিক ডেস্ক : মেক্সিকোর শহর কোটজাকোয়ালকোসে একটি বারে হামলায় ২৩ জন মারা গেছেন। এ হামলায় আরও ১৩ জন গুরুতর আহত হয়েছেন। বুধবার দেশটির অ্যাটর্নি জেনারেল অফিস বিষয়টি নিশ্চিত করেছে।
দেশটির দক্ষিণাঞ্চলে মঙ্গলবার (২৭ আগস্ট) রাতে এ হামলার ঘটনা ঘটে। মেক্সিকোর অ্যাটর্নি জেনারেল কার্যালয় এ ঘটনার নিন্দা জানিয়েছে।
গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, হামলাকারীরা বারের ভেতর আগুনের সূত্রপাত ঘটায়, যেখান থেকে তা ছড়িয়ে পড়ে।
দেশটির রাষ্ট্রপক্ষ থেকে জানানো হয়েছে, হামলায় আটজন নারী ও ১৫ জন পুরুষ নিহত হয়েছেন। এ ছাড়া আহত হওয়া ১৩ জন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। কোটজাকোয়ালকোস মেক্সিকো উপসাগরীয় উপকূলের একটি বন্দর শহর।
ছবিতে দেখা গেছে, হামালাকারীদের আক্রমণের সময় লোকজন চারদিকে ছোটছুটি করছিল। বারটিতে চেয়ার-টেবিল চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ভেরাক্রুজ রাজ্যের রাষ্ট্রপক্ষের কার্যালয় জানিয়েছে, হামলাকারীদের ধরতে অনুসন্ধান চলছে।
ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সম্ভবত পেট্রোল বোমার মাধ্যমে হামলাকারীরা আগুন ধরিয়েছে।
Related News
যুক্তরাষ্ট্রের ডিভি লটারি নিয়ে নতুন সিদ্ধান্ত
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পাওয়া গ্রিন কার্ডের ডাইভারসিটি ভিসা (ডিভি) লটারি এখনই চালুRead More
পাকিস্তানে অ্যাম্বুলেন্সে বিস্ফোরণ, অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৯
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে একটি স্বাস্থ্যকেন্দ্রে পার্ক করে রাখা অ্যাম্বুলেন্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ৯ জনেরRead More



Comments are Closed