Main Menu

মুক্তিযোদ্ধাদের কটূক্তির প্রতিবাদে মানববন্ধন

মো. কামরুজ্জামান, নেত্রকোনা প্রতিনিধি: মুক্তিযোদ্ধাদের কটুক্তি করার প্রতিবাদে নেত্রকোনার মদনে মানববন্ধন করেছে উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড।

বুধবার বিকেলে মদন উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে জেলা ও উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্যরা অংশগ্রহণ করেন।

মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে সোনালী ব্যাংক স্থাপন নিয়ে পৌরসভার সাবেক মেয়র দেওয়ান মোদাচ্ছের হোসেন শফিক ময়মনসিংহ বিভাগীয় সোনালী ব্যাংক কার্যালয়ে নানা অনিয়ম নিয়ে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন।

এরই প্রেক্ষিতে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড ও সন্তান কমান্ডের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, মদন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক দপ্তর সম্পাদক আক্কাস আলী আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক সুব্রত ঘোষ সহ মদন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এসময় বক্তারা অবিলম্বে কটূক্তিকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

Share





Related News

Comments are Closed