Main Menu

ফরিদপুরে বাস খাদে পড়ে নিহত ৬

বৈশাখী নিউজ ডেস্ক : ফরিদপুরের ঢাকা-খুলনা মহাসড়কের ধুলদী এলাকায় ব্রিজের রেলিং ভেঙে কমফোর্ট হাইওয়ের একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। এ ঘটনায় আরও ২০ জন আহত হয়েছেন।

শনিবার (২৪ আগস্ট) দুপুর ২টার দিকে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেলকে চাপা দিয়ে ব্রিজের রেলিং ভেঙে খাদে পড়ে যায়। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে তাৎক্ষণিক নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

আহতদের কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের ফরিদপুর জেনারেল হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফরিদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার নূর আলম এ তথ্য নিশ্চিত করেছেন। দুর্ঘটনা কবলিত বাস উদ্ধারের কাজ চলছে বলেও তিনি জানান।

Share





Related News

Comments are Closed