সিলেট-ঢাকা মহাসড়কে ‘স্পিড গান’
বৈশাখী নিউজ ডেস্ক: যানবাহনের গতি নিয়ন্ত্রণ এবং দুর্ঘটনা রোধ করতে সিলেট-ঢাকা মহাসড়কে ব্যবহার করা হচ্ছে ‘স্পিড গান’। এর মাধ্যমে অতিরিক্ত গতির যানবাহনগুলোকে সনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে পুলিশ।
মঙ্গলবার (২০ আগস্ট) থেকে এ স্পিড গান ব্যবহারের কার্যক্রম শুরু হয়।
জানা যায়, সিলেট-ঢাকা মহাসড়কের ৫২ কিলোমিটার এলাকায় এরকম দুটি যন্ত্র নিয়ে কাজ শুরু করেছে নরসিংদী জেলা পুলিশ। একই সাথে ফিটনেসবিহীন গাড়ি ও লাইসেন্সবিহীন চালকরা যাতে গাড়ি চালাতে না পারে সে ব্যাপারেও নজরদারি শুরু হয়েছে।
স্পিড গান হচ্ছে একটি যানবাহনের গতি পরিমাপক যন্ত্র। মহাসড়কে কোন যানবাহন কতো গতিতে চলছে, তা স্পিড গান যন্ত্র দিয়ে জানতে পারে পুলিশ।
নরসিংদীর পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার জানান, মহাসড়কে দুর্ঘটনা নিয়ন্ত্রণে যানবাহনের গতি নিয়ন্ত্রণ, ড্রাইভিং লাইসেন্স চেক, ফিটনেস চেকসহ নানা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সড়কে গাড়ির গতি নিয়ন্ত্রণে পরিমাপকযন্ত্র বা স্পিড গানের ব্যবহারও শুরু হয়েছে। সড়ক দুর্ঘটনা রোধে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
Related News
প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের
বৈশাখী নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা থেকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। মঙ্গলবারRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More



Comments are Closed