পাক-ভারত সংঘর্ষে দুই ভারতীয় সেনাসহ নিহত ৪
আন্তর্জাতিক ডেস্ক: কাশ্মীর সীমান্তে আবারও সংঘর্ষে জড়িয়েছে পাকিস্তান ও ভারতীয় বাহিনী। এতে ভারতীয় দুই সেনাসহ ৪ জন নিহত হয়েছেন। নিহত বাকি দুই জন পাকিস্তানের বেসামরিক নাগরিক।
রবিবার প্রথমে অস্ত্রবিরতি লঙ্ঘন করে কাশ্মীর সীমান্তে গুলি চালায় ভারত। এতে হাসান দীন (৬১) এবং লাল মোহাম্মদ (৭৫) নামে দুইজন পাকিস্তানের বেসামরিক নাগরিক নিহত হোন।
সোমবার (১৯ আগস্ট) পাকিস্তান সেনাবাহিনী পাল্টা জবাব দেয়। পাল্টা হামলায় ২ ভারতীয় সৈন্য নিহত হয়েছে বলে দাবি করেছে দেশটি। এছাড়াও কয়েকজন আহত হয়েছে। হামলায় ভারতের কয়েকটি চেকপোস্টও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানানো হয়।
পাকিস্তান আন্তঃবাহিনীর জনসংযোগ অধিদফতর ও পররাষ্ট্র মন্ত্রণালয়েল বরাদ দিয়ে এখবর দিয়েছে এক্সপ্রেস ট্রিবিউন।
ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের মধ্য দিয়ে কাশ্মীরের স্বায়ত্তশাসনের অধিকার ও বিশেষ মর্যাদা কেড়ে নেয় কেন্দ্র করে উত্তেজনার মধ্যে গত বৃহস্পতিবার ও শনিবার নিয়ন্ত্রণরেখায় দু’দেশের সৈন্যরা সংঘর্ষে জড়িয়েছিল।
Related News
হঠাৎ সৌদিতে জরুরি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ওRead More
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More



Comments are Closed