ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ঢাকায়
বৈশাখী নিউজ ডেস্ক: তিনদিনের সফরে ঢাকায় এসেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর। সোমবার (১৯ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেন। এ সময় তাকে স্বাগত জানান বাংলাদেশর পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
মঙ্গলবার (২০ আগস্ট) দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন বাংলাদেশর পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। এ সময় তিনি জানান, জয় শঙ্করের সফর নিয়ে বাংলাদেশের প্রত্যাশা অনেক।
উল্লেখ্য, ভারতের পররাষ্ট্রমন্ত্রী ২০ আগস্ট সকালে ধানমন্ডির ৩২ নম্বর রোডে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন। একই দিন সকাল ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ড. এ কে আবদুল মোমেন এবং এস জয়শঙ্কর দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন। এ দিনই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এস জয়শঙ্করের সাক্ষাতের কথা রয়েছে।
গত ৩০ মে নরেন্দ্র মোদির মন্ত্রীসভায় শপথ গ্রহণের পর এস জয় শঙ্করের এটি প্রথম বাংলাদেশ সফর। ২০১৫ সালের জানুয়ারি থেকে ২০১৮ সালের জানুয়ারি পর্যন্ত তিনি ভারতের পররাষ্ট্র সচিব ছিলেন। ৬৪ বছর বয়স্ক এ পেশাদার কূটনীতিক ১৯৭৭ সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন। তিনি সিঙ্গাপুরে ভারতের হাইকমিশনার এবং চীন ও যুক্তরাষ্ট্রে রাষ্ট্রদূত ছিলেন।
Related News
৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ আহরণ নিষিদ্ধ
বৈশাখী নিউজ ডেস্ক: প্রধান প্রজনন মৌসুমে ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে আগামী ৮ থেকে ২৯ অক্টোবরRead More
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More



Comments are Closed