আজও ডেঙ্গুতে মৃত্যু ৩, আক্রান্ত ১৭০৬
বৈশাখী নিউজ ডেস্ক: আজও ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ময়মনসিংহ, নোয়াখালী ও সিরাজগঞ্জে ৩ জনের মৃত্যু হয়েছে। শনিবার এই সংখ্যা ছিল ৪ জন। প্রতিদিনই মশা বাহিত এই রোগে মৃত্যুর সংখ্যা বাড়ছে।
সারা দেশে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান ও গণমাধ্যম দেড় শতাধিক দাবি করলেও সরকারি হিসেবে ৩০ জনের অধিক বলে জানানো হয়েছে।
রবিবার (১৮ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাসেল (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার বাসিন্দা।
মমেক হাসপাতালের উপ-পরিচালক লক্ষী নারায়ন মজুমদার জানান, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ওই যুবক রবিবার দুপুরে মমেক হাসপাতালের ১৫ নং ওয়ার্ডে ভর্তি হয়েছিল। পরে একইদিন সন্ধ্যা ৬টার দিকে তার মৃত্যু হয়। তবে স্বজনদের কাছে নিহতের মরদেহ হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছেন এই কর্মকর্তা।
এদিকে ডেগু জ্বরে আক্রান্ত হয়ে নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী পৌর এলাকার গনিপুর গ্রামে নাজিম উদ্দিন নামের এক যুবকের ঢাকায় মৃত্যু হয়েছে। রবিবার ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত নাজিম গনিপুর গ্রামের মনির মিয়ার বাড়ীর রুহুল আমিনের ছেলে। তিনি ঢাকা-নোয়াখালী রুটের হিমাচল পরিবহণের সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন। রবিবার সকালে পরিবারের লোকজন তাকে তার গ্রামের বাড়িতে নিয়ে এসে বিকেলে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
অপরদিকে সিরাজগঞ্জে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মেহেদী হাসান মীম তালুকদার নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার রাতে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে মারা যায় ওই শিক্ষার্থী।
মেহেদী হাসান মীম জেলার কামারখন্দ উপজেলার হালুয়াকান্দি গ্রামের আমিনুল ইসলাম মন্নু তালুকদারের ছেলে ও সরকারি হাজী কোরপ আলী ডিগ্রি কলেজের একাদশ প্রথম বর্ষের ছাত্র।
স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন্স সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুয়ায়ী, ডেঙ্গু আক্রান্তও হয়ে গত ২৪ ঘণ্টায় (১৭ আগস্ট সকাল ৮টা থেকে ১৮ আগস্ট সকাল ৮টা পর্যন্ত) সারা দেশে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৭০৬ জন।
চলতি বছরের জানুয়ারিতে ডেঙ্গু রোগীর সংখ্যা ছিল ৩৮ জন, ফেব্রুয়ারিতে ১৮ জন, মার্চে ১৭ জন, এপ্রিলে ৫৮ জন, মে মাসে ১৯৩ জন, জুনে এক হাজার ৮৮৪ জন, জুলাইতে ১৬ হাজার ২৫৩ জন এবং চলতি মাস আগস্টের ১৭ দিনে আক্রান্ত রোগীর সংখ্যা ৩৩ হাজার ১৫ জন।
Related News
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More
গ্যাস-বিদ্যুৎ কাল রাত থেকে স্বাভাবিক হবে: আশ্বাস প্রধানমন্ত্রীর
বৈশাখী নিউজ ডেস্ক: আগের মতো গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকRead More



Comments are Closed