জৈন্তাপুরে ‘হুজুর’ বেশে ধর্ষণ মামলার আসামী গ্রেপ্তার
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুরে অভিনব কায়দায় ধর্ষণ মামলার আসামীকে গ্রেফতার করছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ।
উপজেলার দরবস্ত ইউনিয়নের শুকইনপুর গ্রামের আহমদ আলীর ছেলে ধর্ষক রেজওয়ান মিয়া (২৫) নিকট আত্মীয় ভাতীজিকে অপহরন করে নিয়ে দূরবর্তী গ্রামের এক সিএনজি চালকের বাড়ীতে আটকে রেখে একাধিক বার ধর্ষণ করে।
এঘটনায় সামাজিক ভাবে ধর্ষীতার পিতা বিচার চাইলে ন্যায় বিচার পাননি। অপরদিকে ধর্ষণের ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে এবং ধর্ষণের আলামত নষ্ট করতে বিচারের নামে স্থানীয় ইউপি সদস্য সময় ক্ষেপন করেন।
অবশেষে ন্যায় বিচার না পেয়ে ভিকটিম বাদী হয়ে ঘটনার ২ মাস পর গত ১৭ জুলাই জৈন্তাপুর মডেল থানায় ধর্ষক রেজওয়ানকে প্রধান আসামী করে লিখিত অভিযোগ করে। পুলিশ ঘটনাটি সরেজমিন তদন্ত করে ঘটনার সত্যতা পায় এবং ধর্ষক রেজওয়ান ইতোপূর্বে এধরনের একাধিক ঘটনা করে কারাভোগ করেছে বলে তথ্য বেরিয়ে আসে।
কারাভোগ করে বের হওয়ার কিছু দিনের মধ্যে সে নতুন করে নিকটাত্মীয় ভাতীজিকে অপহরন করে ধর্ষণের ঘটনা ঘটায়। থানা পুলিশ গত ১৮ জুলাই ভিটটিমের লিখিত অভিযোগটি মামলা হিসাবে গন্য করে। যার নং ৮/১০৪।
মামলার প্রকৃত রহস্য অনুসন্ধান ও ধর্ষক রেজওয়ানকে আটকের জন্য পুলিশের একাধিক টিম উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতারে ব্যর্থ হয়। অবশেষে পুলিশ আসামীকে গ্রেফতার করতে ছন্দবেশ ধারন করে বিভিন্ন স্থানে ঘুরাঘুরি করতে থাকে।
একপর্যায় জৈন্তাপুর মডেল থানার পুলিশ এসআই আজিজুর রহমান হুজুরের বেশ ধারন করে শনিবার (১৭ আগস্ট) দুপুর ৩টায় উপজেলার হরিপুর ইউনিয়নের বালিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ধর্ষক রেজওয়ান মিয়াকে আটক করে জৈন্তাপুর মডেল থানায় নিয়ে আসে।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিক জানান, ধর্ষক রেজওয়ান ইতোপূর্বে এ ধরনের ঘটনা করে কারা বরণ করেছে। কারাবরন করে বের হয়েই সে আবার এই ধর্ষনের ঘটনাটি করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ধর্ষনের ঘটনা স্বীকার করেছে। রবিবার তাকে আদালতে প্রেরণ করে রিমান্ডের জন্য আবেদন করা হবে।
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed