জগন্নাথপুরের পাইলগাও সড়কের বেহাল দশা
জগন্নাথপুর সংবাদদাতা: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ও পাইলগাঁও ইউনিয়ন সংযোগ সড়কের বেহাল দশা। অল্প বৃষ্টিতে প্রায় এক কিলোমিটার রাস্তা আমন ফসলের ক্ষেতে রুপান্তরিত হয়ে যায়। প্রতিদিন বাজারে আসা জনসাধারন চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, রানীগঞ্জ বাজার থেকে পাইলগাঁও গ্রাম হয়ে ১০টি গ্রামের লোকজন এই রাস্তা দিয়ে প্রতিদিন যাতায়াত করে থাকেন। বর্ষা মৌসুমে অল্প বৃষ্টিতে রাস্তায় হাটু পর্যন্ত কাঁদা হয়ে যায়।
অত্র এলাকায় লোকজনের একমাত্র যানবাহন টমটম গাড়ী চলাচল না করায় পায়ে হেটে প্রায় এক কিলোমিটার রাস্তায় চলাচল করতে হচ্ছে। প্রতিদিন স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্র/ছাত্রীসহ বাজারে আসা লোকজন কাপড় নষ্ট করে চলাচল করতে হয়।
বর্তমান সরকারের আমলে উপজেলার বিভিন্ন সড়ক ও গ্রামীন রাস্তায় কাজ করা হলেও এ রাস্তার দিকে কেউ নজর দিচ্ছেনা বলে স্থানীয়রা অভিযোগ করেন। বার বার স্থানীয় চেয়ারম্যান ও মেম্বারদের রাস্তার সমস্যার কথা বললেও রাস্তায় কাজ করানোর উদ্যোগ গ্রহন করছেন না বলে জানান রানীনগর গ্রামবাসী।
ক্ষোভের সাথে রানীগঞ্জ ও পাইলগাঁও ইউনিয়ন সংযোগ সড়কের যাতায়াতকারী জনসাধারন জানান, ভোটের সময় আসলে প্রার্থীরা কাজ করিয়ে দিবেন বলেন কিন্তু নির্বাচন হয়ে গেলে প্রার্থীদের আর খোঁজে পাওয়া যায় না। গত তিন বছরে প্রায় এক কিলোমিটার রাস্তায় কাজ করানো হয়নি।
রাস্তার কাজের বিষয়ে জানতে চাইলে স্থানীয় ইউপি সদস্যা মোছা: এলাচি বিবি বলেন রাস্তার কাজের জন্য আমরা দরখাস্ত দেব। বরাদ্ধ আসলে আগামীতে রাস্তার কাজ করাতে পারবো।
এ ব্যাপারে রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম রানা বলেন, এটা এলজিইডির রাস্তা তারা আগামী অর্থ বছরে প্রায় এক কিলোমিটার রাস্তার কাজ করাবে বলে আমাদের আলাপ হয়েছে।
Related News
ছাতকের আওয়ামী লীগ নেতা হাজী স্বপন ঢাকায় গ্রেপ্তার
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকের আলোচিত আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী হাজী স্বপন মিয়াকে (৫২)Read More
১৮ শ্রমিকের মৃত্যু, তবুও থামছে না কয়লা চোরাচালান
হাবিব সরোয়ার আজাদ: জাতীয় পত্রিকা, টিভির প্রতিবেদন এবং তাহিরপুর থানার অপমৃত্যু মামলা-সংক্রান্ত ডায়েরির তথ্য অনুযায়ী,Read More



Comments are Closed