ফরিদপুরে ডেঙ্গু জ্বরে কলেজছাত্রের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: ফরিদপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সুমন বাশার রাজু (২২) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।
শনিবার (১৭ আগস্ট) সকাল পৌনে ১০টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. মো. মাহফুজুর রহমান বুলু খবরের সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, মাগুরা জেলার শক্রজিৎপুর কলেজের প্রথম বর্ষের ছাত্র সুমন গত ১২ আগস্ট ঈদের দিন হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হন। আজ সকাল পৌনে ১০টার দিকে তিনি মারা যান।
এদিকে, গত ২৪ ঘণ্টায় ফরিদপুর হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৪৬ জন। এ নিয়ে হাসপাতালটিতে মোট ডেঙ্গু রোগীর সংখ্যা ৩৪৩ জনে দাঁড়িয়েছে।
Related News
প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের
বৈশাখী নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা থেকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। মঙ্গলবারRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More



Comments are Closed