ভারতের পররাষ্ট্রমন্ত্রী ঢাকা আসছেন ১৯ আগস্ট
বৈশাখী নিউজ ডেস্ক: ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশ সফরে সোমবার (১৯ আগস্ট) বাংলাদেশ আসছেন । পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের আমন্ত্রণে তার এ সফর। ১৯-২১ আগস্ট তিনি ঢাকা সফরে থাকবেন বলে জানা যায়।
সূত্র জানায়, আগামী অক্টোবর মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লি সফরে যাবেন। জয়শঙ্করের ঢাকা সফরকালে প্রধানমন্ত্রীর দিল্লি সফরের দিনক্ষণ চূড়ান্ত হতে পারে।
এর আগে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছিলেন, জয়শঙ্করের ঢাকা সফর হবে শুভেচ্ছা সফর। ইতোমধ্যেই তাকে আমন্ত্রণ জানানো হয়েছে। তিনি আমন্ত্রণ গ্রহণ করেছেন।
জয়শঙ্করকে ঢাকায় আসার জন্য গত মাসে দিল্লিতে তার অফিসে আমন্ত্রণপত্র পৌঁছে দেন বাংলাদেশ হাই কমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী।
Related News
৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ আহরণ নিষিদ্ধ
বৈশাখী নিউজ ডেস্ক: প্রধান প্রজনন মৌসুমে ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে আগামী ৮ থেকে ২৯ অক্টোবরRead More
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More



Comments are Closed