টেকনাফ সৈকতে মাদ্রাসাছাত্রের লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজারের টেকনাফ উপজেলায় সমুদ্র সৈকতে নিখোঁজ এক মাদ্রাসাছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম মোহাম্মদ আলী (১৫)।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) ফায়ার সার্ভিস ও কোস্টগার্ড সদস্যরা সকাল সাড়ে ৭টার দিকে সদর ইউনিয়নের লম্বরী সৈকত থেকে লাশটি উদ্ধার করেন।
টেকনাফ ফায়ার সার্ভিস স্টেশনের দলনেতা মুকুল কুমার নাথ বলেন, বৃহস্পতিবার সকালে স্থানীয় জেলেদের কাছ থেকে খবর পেয়ে আমরা সেখানে যাই। সমুদ্র সৈকতের তীর থেকে নিখোঁজ ছাত্রের লাশ উদ্ধার করা হয়। লাশটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
স্থানীয়রা জানান, বুধবার (১৪ আগস্ট) বিকালে টেকনাফের সমুদ্র সৈকতে ফুটবল খেলতে নেমে স্রোতের টানে মোহাম্মদ আলী ভেসে গিয়েছিল। সে টেকনাফ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রমিজ আহমদের ছেলে। সে গোদারবিল বায়তুশ শরফ দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্র ছিল।
টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাস জানান, কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Related News
কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪Read More
চট্টগ্রামে ভবন ভাড়া নিয়ে ক্যাসিনো ব্যবসা, পাঁচ দেশের ৬৩ বিদেশি নাগরিক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন পশ্চিম জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনজুড়ে অবৈধ ক্যাসিনোRead More



Comments are Closed