সীতাকুণ্ডে ঝর্ণার পানিতে ডুবে তরুণের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা সংলগ্ন মিরসরাইয়ে পাহাড়ি ঝর্ণার পানিতে তলিয়ে গিয়ে এক তরুণের মৃত্যু হয়েছে। তার নাম মেহেদী হাসান।
নিখোঁজের আড়াই ঘণ্টা পর বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুর দেড়টার দিকে মেহেদীর মরদেহ ডুবুরিরা উদ্ধার করেছেন।
ফায়ার সার্ভিসের সীতাকুণ্ড স্টেশনের অফিসার শরীফুল ইসলাম বলেন, ডুবুরি দল তল্লাশি চালিয়ে নিখোঁজ তরুণকে মৃত অবস্থায় উদ্ধার করেছে। তার বিস্তারিত পরিচয় এখনো জানতে পারিনি। তার লাশ মিরসরাই থানা পুলিশের কাছে হস্তান্তর করা হচ্ছে।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে মিরসরাইয়ের বড় কমলদহ এলাকার রূপসী ঝর্ণায় বেড়াতে গিয়ে পা পিছলে পাহাড়ের ওপর থেকে পড়ে যান এই তরুণ।
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার চৌধুরীহাট থেকে আরও ৪-৫ জন বন্ধুসহ মেহেদী হাসান ওই এলাকায় বেড়াতে গিয়েছিলেন বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
Related News
বিশ্ব স্ট্রোক দিবসে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের র্যালি
বৈশাখী নিউজ ডেস্ক: বন্দরনগরীর সর্ববৃহৎ হাসপাতাল এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম বিশ্ব স্ট্রোক দিবস ২০২৬ উপলক্ষে বৃহস্পতিবারRead More
সীতাকুণ্ডে বাস-লরির সংঘর্ষে নিহত ৫
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসের সঙ্গে লরির সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এRead More



Comments are Closed