ঢাকা মেডিকেলে ডেঙ্গু আক্রান্ত নারীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত এক নারী মারা গেছেন। তার নাম মৌসুমি আক্তার (২৫)।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকাল ১১টার দিকে তিনি মারা যান।
ঢামেক হাসপাতালের ক্যাম্প পুলিশ ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেন।
নিহতের স্বামীর নাম মো. মামুন। তাদের বাড়ি পিরোজপুরের ভান্ডারিয়ায়। বর্তমানে রাজধানীর আগারগাঁও তালতলার মোল্লাপাড়া এলাকায় থাকেন।
মামুন জানান, তার স্ত্রী কিছু দিন যাবৎ ঠাণ্ডা জ্বরে ভুগছিলেন। বুধবার (১৪ আগস্ট) মহাখালী টিবি হাসপাতালে পরীক্ষার পর ডেঙ্গু জ্বর শনাক্ত হয়। অবস্থার অবনতি হলে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে বৃহস্পতিবার সকাল ১০টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন। ঢামেকের জরুরি বিভাগের আইসিইউতে নেওয়ার পর সকাল সোয়া ১১টায় তিনি মারা যান।
Related News
ভাঙ্গা গোলচত্বরে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: ফরিদপুরের ভাঙ্গায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্বাধীন (২০) ও এজাজুল (২০) নামেRead More
গাজীপুরে পুলিশের গাড়িতে আগুন, সড়ক অবরোধ
বৈশাখী নিউজ ডেস্ক: পোশাক শ্রমিকদের বেতন বাড়ানোর দাবিতে শিল্প কারখানায় শ্রমিকরা বিক্ষোভ মিছিল ও সড়কRead More



Comments are Closed