সীমান্তে বাংলাদেশিকে পিটিয়ে হত্যা করল বিএসএফ
বৈশাখী নিউজ ডেস্ক : চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর সীমান্তে আবদুল্লাহ মণ্ডল (৪৬) নামে এক বাংলাদেশিকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে বিএসএফের বিরুদ্ধে।
নিহত আবদুল্লাহ মণ্ডল উপজেলার ঠাকুরপুর গ্রামের মৃত গোলাম রসুল মণ্ডলের ছেলে।
বুধবার (১৪ আগস্ট) ভোরে সীমান্ত অতিক্রম করে গরু আনতে গেলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তাকে পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ স্থানীয় গ্রামবাসীর।
তবে বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। বুধবার দুপুরের দিকে দামুড়হুদা থানা পুলিশ তার লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা মর্গে প্রেরণ করেছে।
স্থানীয় ইউপি সদস্য সাখার উদ্দীন জানান, বুধবার ভোরে আবদুল্লাহসহ ৩-৪ জন বাংলাদেশি ঠাকুরপুর সীমান্ত দিয়ে গরু আনতে যায়।
তারা সীমান্তের ৮৯-৯০ মেইন পিলারের কাছ দিয়ে প্রবেশ করলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের মালুয়াপাড়া ক্যাম্পের সদস্যরা তাদের ধাওয়া দেন। এ সময় অপর তিন সদস্য পালিয়ে আসতে সক্ষম হলেও বিএসএফের হাতে ধরা পড়েন আবদুল্লাহ।
নিহত আবদুল্লাহর ভাই হাবিবুর রহমানের অভিযোগ, বিএসএফের হাতে ধরা পড়ার পর তাকে পিটিয়ে নির্মমভাবে হত্যা করা হয়।
হত্যার পর তার লাশ ফেলে রেখে যাওয়া হয় সীমান্তের জিরো পয়েন্টে। খবর পেয়ে সকালে গ্রামবাসী লাশ উদ্ধার করে নিয়ে আসে।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ সুকুমার বিশ্বাস জানান, আবদুল্লাহর শরীরের বেশ কয়েকটি স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তার লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা মর্গে প্রেরণ করা হয়েছে।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লে. কর্নেল সাজ্জাদ সরোয়ার পিএসসি জানান, ঠাকুরপুর সীমান্তে এক বাংলাদেশি নাগরিকের লাশ উদ্ধারের খবর আমরা পেয়েছি। তবে কে বা কারা তাকে হত্যা করেছে এ বিষয়ে তদন্ত করা হচ্ছে। -খবর যুগান্তর
Related News
যশোরে যুবলীগের ঝটিকা মিছিল, আটক ৪
বৈশাখী নিউজ ডেস্ক: যশোর শহরে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের ব্যানারে সরকারবিরোধী ঝটিকা মিছিলের ঘটনায় চারজনকেRead More
খুলনা বিশ্ববিদ্যালয়ের ৩০ শিক্ষাথীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
বৈশাখী নিউজ ডেস্ক: খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) র্যাগিং, মারধর, হয়রানি ও মাদকসেবনের অভিযোগে ৩০ শিক্ষার্থীকে বিভিন্নRead More



Comments are Closed