নরসিংদীতে বাস চাপায় শিক্ষার্থীসহ নিহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর শিবপুরে যাত্রীবাহী বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার চালক ও এক বিশ্ববিদ্যালয় ছাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।
মঙ্গলবার (১৩ আগস্ট) রাতে নরসিংদী-মনোহরদী সড়কের শিবপুর উপজেলার পঁচারবাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শিবপুর উপজেলার বৈলাব গ্রামের লতিফ মিয়ার ছেলে সিএনজি চালক রিপন মিয়া (৩৫) এবং গাজী হারুন অর রশিদের মেয়ে ও কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২য় বর্ষের ছাত্রী লামিয়া আক্তার।
শিবপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মমিনুল ইসলাম জানান, শিবপুরগামী একটি সিএনজিচালিত অটোরিকশা ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে মনোহরদীগামী রয়েল পরিবহনের একটি যাত্রীবাহী বাস অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই চালক মারা যায়।
আহতদের শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানে লামিয়া মারা যায়। আহতদের মধ্যে দুই যাত্রীকে নরসিংদী জেলা হাসপাতালে এবং অপরজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।-খবর ইউএনবি
Related News
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে নিজেদের মেয়র প্রার্থীরRead More



Comments are Closed