ঈদের রাতে প্রেমিক-প্রেমিকার আত্মহনন!
বৈশাখী নিউজ ডেস্ক : টাঙ্গাইলের সখীপুরে প্রেমিক ইব্রাহিম (১৬) ও প্রেমিকা মেঘনা আক্তার (১৩) বিষপানে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।
ঈদের রাতে (১২ আগস্ট) উপজেলার ইছাদিঘী এলাকায় প্রেমিক ইব্রাহিমের বাড়িতে এ ঘটনা ঘটেছে। চিকিৎসারত অবস্থায় মঙ্গলবার রাতে প্রেমিকা মেঘনা ও বুধবার দুপুরে প্রেমিক ইব্রাহিমের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানায়, ছেলে ও মেয়ের পক্ষ এ প্রেম মেনে না নেয়ায় আবেগ প্রবণ হয়ে ঈদের রাতে ছেলের বাড়িতে এসে দু’জনেই বিষপান করে। বিষ খাওয়ার বিষয়টি জানাজানি হওয়ার পর দু’জনকেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। অবস্থা গুরুতর দেখে দু’জনকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
চিকিৎসারত অবস্থায় মঙ্গলবার রাতে মেঘনা আক্তার মারা যায়। বুধবার দুপুরে চিকিৎসারত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ইব্রাহিম মারা যায়। এ ঘটনায় সখীপুর থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সখীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত ওসি) এএসএম লুৎফুল কবির বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।
Related News
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে নিজেদের মেয়র প্রার্থীরRead More



Comments are Closed